খেলা

চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল গেমস, শ্যূটিংয়ে রুপা জিতল বাংলাদেশ

শ্যূটিংয়ে রুপা জিতল বাংলাদেশ
শ্যূটিংয়ে রুপা জিতল বাংলাদেশ

আর্চারিতে স্বর্ণ জয়ের পর রাশিয়ার সাখা রিপাবলিকের রাজধানী ইয়াকুতস্ক-এ ষষ্ঠ চিলড্রেন অব এশিয়া ইন্টারন্যাশনাল গেমসে শ্যূটিং ইভেন্টে রুপা জিতেছে বাংলাদেশ।

প্রতিযোগিতায় শ্যূটিং ইভেন্টে ১০ মিটার এয়ার রাইফেল রৌপ্য পদক পান বিকেএসপির তরুণ শ্যূটার আবু সুফিয়ান।

এরআগে শুক্রবার আর্চারির মিশ্র দ্বৈত ইভেন্টে স্বাগতিক সাখা রিপাবলিক দলকে ৫-১ পয়েন্টে হারিয়ে বাংলাদেশকে স্বর্ণ উপহার দেন মোহাম্মদ হামিক আহম্মেদ ও রায়িদা আক্তার শাপলা। এবারের আসরে আর্চারি, শ্যূটিং ও দাবা ইভেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ দল।

এদিকে, রিও অলিম্পিকে সরাসরি অংশ নেয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশের আরো দুই ক্রীড়াবিদ, সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার।

সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে মাহফিজুর রহমান ও ব্রেস্টস্ট্রোকে খেলবেন সোনিয়া আক্তার প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরআগে শ্যূটিংয়ে কমনওয়েথ গেমসে রুপা জয়ী আবদুল্লাহ হেল বাকী ও আর্চারিতে শ্যামলী রায় এবারের অলিম্পিক আসরে ওয়ার্ল্ড কার্ড পেয়েছেন।

এদিকে গলফ র্যা ঙ্কিংয়ে ৫৫তম স্থানে থাকা দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের অলিম্পিক যাত্রা প্রায় নিশ্চিতই বলা যায়।

সোমবার পর্যন্ত র্যা ঙ্কিংয়ের ৬০ নম্বরে থাকতে পারলে বিশ্ব ক্রীড়াযজ্ঞের এবারের আসরে সরাসরি খেলতে পারবেন তিনি। যা হবে গলফার হিসেবে বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ সিদ্দিকুর রহমান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ