খেলা

উইম্বলডনের নারী এককের শিরোপা সেরেনার

সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস

সপ্তমবারের মতো উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস।

সেই সঙ্গে স্পর্শ করলেন স্টেফিগ্রাফের গড়া সবচেয়ে বেশি ২২টি গ্রান্ডস্লাম জয়ের রেকর্ড। এবারের ফাইনালে অস্ট্রেলিয়া ওপেন জয়ী জার্মানির আঞ্জেলিক কারবারকে সরাসরি ২-০ সেটে হারিয়ে শিরোপা জেতেন সেরেনা।

ফাইনালে শুরু থেকেই কারবারের বিপক্ষে দাপটের সঙ্গে খেলেন সেরেনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রথম সেট ৭-৫ এ জয়ের পর দ্বিতীয় সেট জিতে নেন ৬-৩ গেমে। কয়েকদিন আগেই জার্মানির এই তারকার কাছে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরেছিলেন সেরেনা উইলিয়াম।

উইম্বলডন ফাইনাল জিতে সেই পরাজয়ের প্রতিশোধ নিলেন সেরেনা।

সেইসঙ্গে টেনিসের উন্মুক্ত যুগে আরেক জার্মান নারী স্টেফিগ্রাফের গড়া ২২টি গ্রান্ডস্লাম জয়ের রেকর্ডটিও স্পর্শ করলেন তিনি।

এ নিয়ে ৭টি উইম্বলডন, ৬টি ইউএস ওপেন, ৬টি অস্ট্রেলিয়া ওপেন ও ৩টি ফরাসি ওপেনসহ মোট ২২টি গ্র্যান্ডস্লাম ট্রফি এখন সেরেনার শোকেসে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ