প্রথমবারের মতো ইউরোর শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো পর্তুগাল। টুর্নামেনন্টে ৬ গোল করে গোল্ডেন বুট জেতেন অ্যান্তোনিয়ো গ্রিজম্যান।
উয়েফা ইউরোর ফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে পর্তুগিজরা।
সাঁ-দানেতে ফাইনালে ম্যাচে শুরু থেকেই দু'দলের সমান আক্রমনে জমে ওঠে খেলা। তবে প্রথমার্ধে কোন দলই গোল আদায় করতে পারে নি। ম্যাচের ৭ মিনিটে দিমিত্রি পায়েতের সঙ্গে সংঘর্ষে ব্যথা পান পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।
২৫ মিনিটে আরো একবার আঘাত পেলে মাঠ ছাড়তে হয় তাকে। নিস্প্রাণ প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধে দু'দলই বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
ইউরোর ইতিহাসে এই প্রথম নির্ধারিত ৯০ মিনিটে কোন গোল হয় নি। অবশেষে ১০৯ মিনিটে আসে কাঙ্খিত সেই গোল।
বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে এডেরের ২৫ গজ দূর থেকে নেয়া শটে পরাস্ত হোন ফ্রান্স গোলরক্ষক। তার একমাত্র গোলেই প্রথমবারের মতো ইউরোর শিরোপা ছুয়ে দেখলো পর্তুগিজরা।