প্রথম বাংলাদেশি হিসেবে অলিম্পিকে সরাসরি অংশ নেয়ার সুযোগ পেলেন গলফার সিদ্দিকুর রহমান।
অলিম্পিক র্যাঙ্কিঙের সেরা ৬০ গলফার অংশ নেয়ার সুযোগ পান। সেই ৬০ জনের তালিকার ৫৬ তম স্থানে থাকার সুবাদে সরাসরি অলিম্পিকে খেলবেন সিদ্দিকুর।
গত সপ্তাহে শেষ হওয়া চীনা-তাইপে টুর্নামেন্ট শেষে সিদ্দিকুরের অলিম্পিক র্যাঙ্কিং ছিল ৫৩। এক সপ্তাহ পর তিন ধাপ নিচে নেমে এলেও নির্ধারিত সময়ে সেরা ৬০ জনের তালিকায় ছিলেন তিনি। ফলে বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে ওয়াইল্ড কার্ড ছাড়াই অলিম্পিকে খেলবেন এ গলফার।
সিদ্দিকুর ছাড়া বাংলাদেশ থেকে কোটা ভিত্তিতে রিও অলিম্পিকে অংশ নিচ্ছেন শ্যুটার আবদুল্লাহ হেল বাকি, আর্চার শ্যামলী রায় ও সাঁতারু মাহফিজুর রহমান। আগামী ৫ আগস্ট শুরু হবে রিও অলিম্পিক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: