ফ্রেঞ্চ ডিফেন্ডার স্যামুয়েল উমতিতিকে ২৫ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
৫ বছরের চুক্তিতে উমতিতিকে ক্যাটালানদের জার্সি গায়ে দেখা যাবে। ২০১৬ ইউরোর ফাইনালিস্ট ফ্রান্সের হয়ে খেলেছেন উমতিতি।
এর আগে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব, লায়নের হয়ে ৫ বছর খেলেছেন এই ডিফেন্ডার। সেখানে ১৫০ টি ম্যাচ খেলেছেন তিনি। ক্লাবকে লিগ শিরোপার পাশাপাশি কোপা দে ফ্রান্স জিতিয়েছেন ২২ বছর বয়সী এ ডিফেন্ডার।
কার্লোস পুয়েলের বিদায়ের পর বার্সেলোনার রক্ষনকে শক্তিশালী করতে উমতিতিকে দলে ভিড়িয়েছেন কোচ লুইস এনরিকে।
নতুন মৌসুমের শুরু থেকেই বার্সার জার্সি গায়ে দেখা যাবে এ ফ্রেঞ্চ তারকাকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: