ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুল তারকা জর্ডান ইবেকে ১৫ মিলিয়ন পাউন্ড চুক্তিতে দলে ভিড়িয়েছে বোর্নমথ।
চার বছরের জন্য বোর্নমথের সঙ্গে চুক্তি করেছেন ২০ বছর বয়সী এই ইংলিশ তারকা। ইবেকে দলে ভেড়াতে ক্লাব ইতিহাসে সর্বোচ্চ পরিমান অর্থ খরচ করেছে তারা।
২০১১ সালে ওয়েকম্ব ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে খেলতে আসেন ইবে। অলরেডদের জার্সি গায়ে এ পর্যন্ত ৫৮ টি ম্যাচ খেলেছেন এই উইঙ্গার।
প্রিমিয়ার লিগের জায়ান্টদের বিপক্ষে দল সাজাতে জর্ডান ইবে সহ নতুন চারজন খেলোয়াড় দলে ভিড়িয়েছে বোর্নমথ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: