লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে শক্তিশালী অবস্থানে রয়েছে সফরকারী পাকিস্তান। প্রথম দিন শেষে তারা সংগ্রহ করেছে ৬ উইকেটে ২৮২ রান।
সেঞ্চুরি করে লর্ডসের অনার্সবোর্ডে নিজের নাম খোদাই করিয়েছেন পাকিস্তানি অধিনায়ক মিসবাহ উল হক।
লর্ডসে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। দ্রুত কয়েকটি উইকেট পড়লেও দেয়াল হয়ে দাঁড়ান মিসবাহ। প্রথম দিন শেষে পাকিস্তানি অধিনায়কের সেঞ্চুরিতে ভর করে বেশ ভাল অবস্থানে রয়েছে সফরকারীরা।
এই প্রথম লর্ডসে টেস্ট খেলতে নামলেও অবিস্মরনীয় সেঞ্চুরি করে অনার্সবোর্ডে নিজের নাম খোদাই করিয়েছেন ৪২ বছরের মিসবাহ। পাশাপাশি ৭৩ রানের ইনিংস খেলে অধিনায়কের সঙ্গে ১৪৩ রানের পার্টনারশীপ করেছেন আসাদ শফিক।
মিসবাহ ১১০ রানে অপরাজিত রয়েছেন। ইংল্যান্ডের হয়ে ৪৫ রানে ৪ উইকেট নিয়েছেন ক্রিস ওকস।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: