বিদেশি কোচদের নিরাপত্তায় গানম্যান চেয়ে পুলিশের কাছে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বছরের শুরু থেকেই হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের জন্য গানম্যান নিয়োগ দিয়েছিল সংস্থাটি।
গুলশানে হামলার ঘটনার পর এবার অন্যসব বিদেশী কোচদের নিরাপত্তায়ও গানম্যান রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। জাতীয় দল এবং হাই পারফর্মেন্স ইউনিটের বিদেশি কোচরাও গানম্যান পাবেন।
বিসিবির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর হোসেন ইমাম বলেন, পুলিশের কাছে ৭ জনের জন্য গানম্যানের আবেদন করা হয়েছে। চাহিদা অনুযায়ী গানম্যান সরবরাহ করার নিশ্চয়তাও পুলিশের পক্ষ থেকে দেয়া হয়েছে।
এছাড়াও যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এলাকার নিরাপত্তা জোড়দার করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: