চ্যারিটি ম্যাচ খেলার উদ্যেশ্যে তুরস্ক সফর বাতিল করেছেন লিওনেল মেসি। তুরস্কতে সামরিক অভূথানের ফলে দেশটির সফর বাতিল করতে বাধ্য হন তিনি। তার ক্লাব বার্সেলোনাও নিশ্চিত করেছে এ খবর।
শনিবার একটি চ্যারিটি ম্যাচে অংশ নেয়ার কথা ছিল লিওনেল মেসির। সাবেক সতীর্থ স্যামুয়েল এতো'র আমন্ত্রনে চ্যারটি ম্যাচটি খেলার জন্য তৈরিই ছিলেন মেসি।
আন্তালিয়াতে কার্লোস পুয়োল, এতো, ডেকো, এরিক আবিদালের মতো তারকারা অপেক্ষায় ছিলেন মেসির আবির্ভাবের।
তবে তুরস্কে পাড়ি দেয়ার ঘণ্টা কয়েক আগেই দেশটিতে সামরিক বিদ্রোহের খবরে পিছিয়ে যান মেসি— বাতিল করেন তুরস্ক সফর।
এদিকে, এ চ্যারিটি ম্যাচ খেলতে যাওয়া ফুটবলাররা নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা কর্তৃপক্ষ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: