রিও অলিম্পিকে খেলার জন্য আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সবুজ সঙ্কেত পেয়েছেন রাফায়েল নাদাল। বাছাইপর্বের নিয়ম পূরণ করতে না পারার পরও তাকে ব্রাজিল যেতে অনুমতি দিয়েছে টেনিসের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ইনজুরির কারণে তার অলিম্পিকে অংশ নেয়াটাই হুমকির মুখে ছিল। নিয়ম অনুযায়ী ৪ বছরের মধ্যে ডেভিস কাপে নূন্যতমবার অংশ নিতে হয় একজন টেনিস প্লেয়ারকে।
তাহলেই কেবল তাকে গেমসে খেলার সুযোগ দেয়া হয়। লন্ডন অলিম্পিকে ইনজুরির কারণে খেলতে পারেননি নাদাল।
২০০৮ সালের বেইজিং অলিম্পিকের গোল্ড মেডেলিস্ট শেষমেষ আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অলিম্পিকে অংশগ্রহনকারীদের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন।
আর অলিম্পিক গেমসে স্পেনের পতাকা বহন করবেন নাদাল। অলিম্পিক টেনিসে পুরুষ একক ছাড়াও, ডাবলসে স্বদেশী মার্ক লোপেজের সঙ্গে জুটি গড়বেন রাফায়েল নাদাল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: