জিকা ভাইরাস সংক্রমণের শঙ্কায় অলিম্পিক গেমস থেকে সরে দাঁড়ালেন বিশ্বের আট নম্বর টেনিস তারকা টমাস বার্ডিচ।
৫ আগস্ট ব্রাজিলের রিওতে মাঠে গড়াচ্ছে অলিম্পিকের ৩১তম আসর। টুর্নামেন্ট শুরুর দুই সপ্তাহ আগে এ সিদ্ধান্ত নিলেন চেক তারকা।
এ মাসেই অ্যান্ডি মারের কাছে হেরে উইম্বলডনের সেমিফাইনাল থেকেই বিদায় নেন বার্ডিচ। নিজের ও তার পরিবারকে ঝুঁকি মুক্ত রাখতেই এবারের অলিম্পিক গেমসে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সিমোনা হালেপ ও মিলোস রায়োনিকের পর তৃতীয় টেনিস খেলোয়াড় হিসেবে অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন ৩০ বছর বয়সী বার্ডিচ।
জিকা ভাইরাস সংক্রমণের আতঙ্কে এরইমধ্যে ২০ এর বেশি গলফার রিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: