খেলা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ: জয়ের ধারাবাহিক ভূমিকায় সাকিব

সাকিব
সাকিব

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ধারাবাহিক নৈপুণ্যে দলের জয়ে ভূমিকা রাখছেন সাকিব আল হাসান।

রোববার সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে বল হাতে দুটি উইকেট ও ব্যাট হাতে ৩৪ রান করেছেন তিনি। আর ১০৮ রানের বিশাল জয় পেয়েছে জ্যামাইকা তালাওয়াহস।

সাবিনা পার্কে সাঙ্গাকারার ৬৫, পাওয়েলের ৩৫ এর পর ঝড়ো ব্যাটিং করেন সাকিবও। অপরাজিত থেকে মাত্র ১৭ বলে স্কোরবোর্ডে ৩৪ রান যোগ করেন এই টাইগার অলরাউন্ডার। ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে জ্যামাইকা।

জবাবে প্রতিপক্ষের বোলিং তোপে কুপোকাত হয় প্যাট্রিয়টসরা। ১৫ ওভার ৫ বল খেলে ৭৫ রানে গুটিয়ে যায় তারা। ব্রুকস ও শ্যামসিকে সাজঘরে পাঠান সাকিব। ২ ওভারে মাত্র ২ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন তিনি।

শনিবার গায়ানার বিপক্ষেও হার না মানা ৫৪ রানের পাশাপাশি, একটি উইকেট পেয়েছিলেন সাকিব। ৬ ম্যাচে ৪টি জয় নিয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে সাকিব ও তার সতীর্থরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ