আয়ারল্যান্ডকে ৭৯ রানে হারিয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এ এগিয়ে গেলো আফগানিস্তান। আফগানদের দেয়া ২৩০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪১ ওভারে ১৫০ রানেই অলআউট হয়ে যায় আইরিশরা।
স্টর্টমন্ট বেলফাস্টে টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। শুরু খুব একটা ভালো না হলেও রহমত শাহ'র ৪৮, মোহাম্মদ নাবী'র ৫০ ও রশিদ আরমানের অপরাজিত ৬০ রানে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২২৯ রান তোলে সফরকারীরা।
জবাব দিতে নেমে, ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। ৪১ ওভারে ১৫০ রান তুলতেই গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। ৪ রান খরচায় ৪টি উইকেট নেন রশিদ আরমান। অলরাউন্ড নৈপুন্যের জন্য ম্যাচসেরা হন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: