ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া জুকাসকে ২৫ রানে হারিয়েছে বার্বাডোজ ট্রাইডেন্টস। বার্বাডোজের দেয়া ১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৪৮ রান তুলতে সক্ষম হয় সেন্ট লুসিয়া।
কেনসিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করে বার্বাডোজ। কাইল হোপের ২৮, এবি ডি ভিলিয়ার্সের ৩২ ও নিকোলাস পুরানের ৮১ রানে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করে বার্বাডোজ ট্রাইডেন্টস।
জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে সেন্ট লুসিয়া। মাঝে আন্দ্রে ফ্লেচার ২০ এবং স্যামি ও মেয়ার্স ১৮ রান করলেও শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করতে সক্ষম হয় সেন্ট লুসিয়া। ২৫ রানের জয় পায় বার্বাডোজ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: