আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে ১১ বছর পর শীর্ষস্থানে উঠে এলেন একজন স্পিনার। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনকে সরিয়ে আইসিসি টেস্টে বোলার র্যা ঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তানী লেগস্পিনার ইয়াসির শাহ।
লডর্সে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে ২০ বছর পর জয়ের পেছেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন ইয়াসির শাহ। ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসে ৭২ রানে ৬ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে ৪ উইকেট তুলে নেন।
শেষ ২০০৫ সালে স্পিনার হিসেবে টেস্ট র্যাঙ্কিয়ে শীর্ষে ছিলেন শেন ওয়ার্ন। এরপর থেকে দীর্ঘ ১১ বছর আইসিসি বোলিং র্যা ঙ্কিয়ে আধিপত্য ছিল পেসারদের।
লর্ডস টেস্টে দুর্দান্ত বোলিং করে শীর্ষ এলেন এই পাকিস্তানী লেগ স্পিনার। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং তৃতীয় স্থানে রয়েছেন জেমস অ্যান্ডারসন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: