খেলা

ওয়াইল্ড কার্ড পেলেন শিরিন আখতার-মেজবাহ আহমেদ

শিরিন আখতার-মেজবাহ আহমেদ
শিরিন আখতার-মেজবাহ আহমেদ

অবশেষে রিও অলিম্পিকে অংশ নেয়ার জন্য ওয়াইল্ড কার্ড পেলেন বাংলাদেশের দ্রুততম স্প্রিন্টার শিরিন আখতার ও মেজবাহ আহমেদ।

নির্ধারিত সময়ের প্রায় ৪ দিন পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছ থেকে শিরিন ও মেজবাহ'র ওয়াইল্ড কার্ড পাওয়ার কথা নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

এর ফলে আগামী ৫ আগস্ট থেকে শুরু হওয়া অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অ্যাথলেটের সংখ্যা বেড়ে হলো সাতজন।

গত বছরের মার্চে জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপের ১০০ মিটার দৌড়ে দ্রুততম মানব-মানবী হয়েছিলেন শিরিন ও মেজবাহ। ১৯৮৪ সাল থেকে প্রতিটি অলিম্পিকের ১০০ মিটারে অংশ নিচ্ছে বাংলাদেশ।

শিরিন ও মেজবাহ ছাড়া বাংলাদেশের হয়ে ওয়াইল্ড কার্ড পেয়েছেন সাঁতারু মাহফুজুর রহমান ও সোনিয়া আকতার, শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি, আর্চার শ্যামলী রয়। প্রথম বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে জায়গা করে নেয়া গলফার সিদ্দিকুর রহমান বাংলাদেশের পতাকা বহন করবেন।

আগামী ২৮ জুলাই রিও অলিম্পিকের উদেশ্যে বিমানে চড়ার কথা রয়েছে সম্ভাব্য ২৩ সদস্যের বাংলাদেশ দলের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ