এসেক্সের বিপক্ষে ২১ জুলাই ম্যাচ দিয়েই কাউন্টি অভিষেকের সম্ভাবনা প্রবল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। ম্যাচটি টি-টোয়েন্টি হওয়ায় ইংল্যান্ডে পৌছানোর মাত্র কয়েক ঘন্টা পরেই মুস্তাফিজকে খেলানোর ঝুঁকি নিতে পারে তার দল সাসেক্স।
বুধবার সকালে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।
এসেক্সের বিপক্ষে না হলে ২২ জুলাই সারের বিপক্ষেই কাউন্টি ক্রিকেটে অভিষিক্ত হবেন সাতক্ষীরা সায়ানাইড। আর তা হলে সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে ঐতিহ্যবাহী কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা হবে মুস্তাফিজের।
টি-টোয়েন্টি ব্লাস্টে গ্রুপ পর্বের মোট ৪টি এবং ওয়ানডে ফরম্যাটের ৩টি ম্যাচ খেলার সুযোগ পাবেন কাটার মাস্টার। মুস্তাফিজের দল সাসেক্সের বাকি টি-টোয়েন্টি ম্যাচ গুলো হবে ২১, ২২ ও ২৮ জুলাই।
৪টি ওয়ানডে হবে জুলাইয়ের ২৪, ২৭ ও ২৮ তারিখে। শেষ ওয়ানডেটি হবে ২ আগস্ট কেইন্ট এর বিপক্ষে।