দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নবম আসরের উদ্ধোধন হচ্ছে আজ।
বুধবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হবে অনুষ্ঠানটি।
প্রিমিয়ার লিগে অংশ নেয়া ১২টি দলের অধিনায়ক, ক্লাব কর্মকর্তাদের পাশাপাশি চট্টগ্রামের মেয়র আ জ ম নাসিরউদ্দিনসহ বাফুফের উর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন এ আয়োজনে।
এরআগে গত ১৮ জুলাই ১২ দলের অধিনায়কদের উপস্থিতিতে প্রিমিয়ার লিগ ফুটবলের ট্রফি ও লোগো উন্মোচন করা হয়। শুরুতে ৭টি ভেন্যুতে লিগ আয়োজনের কথা বলা হলেও, ক্লাবগুলোর আপত্তির কারণে শেষ পর্যন্ত ৪টি ভেন্যুতে হবে লিগের খেলা।
ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, সিলেটের জেলা স্টেডিয়াম ও ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে হবে লিগের সবগুলো ম্যাচ। ২৪ জুলাই মাঠে গড়াবে এবারের লিগ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: