তুরস্কের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে ইস্তানবুলের ক্লাব বেসিকতাস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জার্মান স্ট্রাইকার মারিও গোমেজ।
শুক্রবার তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে পুলিশসহ ১৬১ জন বেসামরিক নাগরিক নিহত হন।
দেশটির চলমান এই রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে এ মৌসুমে তুরস্কের ক্লাবটির হয়ে না খেলার সিদ্ধান্ত নেন গোমেজ।
ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা থেকে লোনে খেলতে এসে গত মৌসুমে ৪১ ম্যাচে ২৮ গোল করে বেসিকতাসকে তুরস্কের লিগ শিরোপা জিতিয়েছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
বেসিকতাসের হয়ে আর না খেলার সিদ্ধান্ত কঠিন ছিল জানিয়ে— ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সাবেক বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: