ইংল্যান্ডের কাউন্ট্রি ক্রিকেটে প্রথম ম্যাচেই চমক দেখালেন বাংলাদেশের ওয়ান্ডার বয় মুস্তাফিজুর রহমান। নেট ওয়েস্ট ব্লাস্ট টি-টিয়েন্টিতে মুস্তাফিজের বিদ্ধংসী বোলিংয়ে এসেক্সকে ২৪ রানে হারিয়েছে সাসেক্স।
প্রথম ম্যাচে মাঠে নেমেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি জিতে নিয়েছেন এই কাটার মাস্টার।
এসেক্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে জর্ডানের ৪৫ ও সল্টের ৩৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২০০ রান করে সাসেক্স।
জবাবে ব্যাটে করতে নেমে দূর্দান্ত সূচনা করে এসেক্স। তবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানে সাসেক্সকে জয়ে পথে এগিয়ে নেন। আসার জাইদি, রবি ভোপারা ও রায়ান টেন ডেসকাটের মত বিপদজনক ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে দিয়ে সাসেক্সের জয় নিশ্চিত করে দেন।
নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে এসেক্স। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ইংলিশ কাউন্ট্রিতে অভিষেক ম্যাচটি স্বরণীয় করে রাখল সাতক্ষীরার এ ওয়ান্ডার বয়।
আজ (শুক্রবার) রাতেও ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলা রয়েছে মুস্তাফিজের দল সাসেক্সের। রাত সাড়ে ১১টায় মাঠে নামবে তারা।