খেলা

অলিম্পিকের মহড়া দেখিয়ে দিলেন বোল্ট

উসাইন বোল্ট
উসাইন বোল্ট

লন্ডনে বার্ষিক অ্যাথলেটিক্স গেমসে অলিম্পিকের মহড়া দেখিয়ে দিলেন উসাইন বোল্ট।

২০০ মিটার স্প্রিন্ট জিতে এ জ্যামাইকান প্রমাণ করেছেন রিও অলিম্পিকের আগে বেশ ভালভাবে নিজেকে ফিট করেছেন তিনি।

ছয়বারের অলিম্পিক চ্যাম্পিয়ন ১৯ দশমিক ৮৯ সেকেন্ডে দৌঁড় শেষ করেছেন। দ্বিতীয় হওয়া পানামার আলোনসো এডওয়ার্ডের চেয়ে শূন্য দশমিক এক পাঁচ সেকেন্ড কম সময় নিয়েছেন বোল্ট। আর এর ফলে ইনজুরির থেকে সেরে উঠেছেন কিনা সে শঙ্কা ঘুঁচিয়ে দিলেন তিনি।

যদিও ২০০ মিটারের এই ইভেন্টে পুরোনো বোল্টকে দেখা যায়নি। তারপরও পুরো ছন্দে না থেকেও বোল্ট দেখিয়ে দিয়েছেন কেন তিনি পৃথিবীর সেরা স্প্রিন্টার।

বর্তমানে ২০০ মিটারের রেকর্ডটি দখলে রয়েছে বোল্টের। এর আগে লন্ডন ও বেইজিং অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারের দুটি ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়েছিলেন উসাইন বোল্ট। এবারের রিও অলিম্পিকেও এই দুটি ইভেন্টে চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে যাচ্ছেন বোল্ট।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ