প্রথম ম্যাচে পারলেও দ্বিতীয় ম্যাচে সাসেক্স জয় এনে দিতে পারেননি মু্স্তাফিজুর রহমান। সারে কাউন্টি ক্লাবের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে সাসেক্স।
প্রথমে ব্যাট করে ক্রেইগ কেচোপার ৪৫ রানে ভর করে স্কোর বোর্ডে ১৫৩ রান তোলে সাসেক্স। লক্ষ্যটা যে মোটেও কঠিন ছিল না তা প্রমান মিলেছে সারের ব্যাটসম্যানদের তাণ্ডবে। সাসেক্সের বোলারদের ওপর চড়াও হয়ে খেলেন তারা। তাদেরকে দমাতে পারেননি সাসেক্সের বোলাররা। এমনকি মুস্তাফিজও হন ব্যর্থ।
৩ ওভার ২ বল করে ৩১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। অবশ্য প্রথম স্পেলে মাত্র ১ ওভার করে মুস্তাফিজ ফেরেন সারের ইনিংসের স্লগ ওভারে। ততক্ষণে জয়ের ভিত মজবুত হয়ে গেছে সারের।
শেষপর্যন্ত তারা ৬ উইকেটের জয় তুলে নেয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: