যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিক দলে জায়গা না পাওয়া কেনি হ্যারিসন ১০০ মিটার হার্ডলসে বিশ্বরেকর্ড গড়েছেন। লন্ডনের বার্ষিক অ্যাথলেটিক্স গেমসে দীর্ঘ ২৮ বছরের রেকর্ডটি ভেঙেছেন এ আমেরিকান। ১২.২০ সেকেন্ড সময় নিয়ে হার্ডলস শেষ করেছেন কেনি।
যদিও ২৩ বছরের এ অ্যাথলিট রিও অলিম্পিকে যাচ্ছেন না। এ বছরের দ্রুততম মানবী কেনি হ্যারিসন, ট্রায়ালে আশানুরুপ পারফর্ম করতে না পারায় যুক্তরাষ্ট্রের অলিম্পিক দলে জায়গা পাননি। ২৮ বছর ধরে নারীদের ১০০ মিটার দৌঁড়ের রেকর্ডটি দখলে ছিল বুলগেরিয়ার ইয়রডাঙ্কা ডনকোভার।
এ বছর ৭টি ইভেন্টে অংশ নিয়ে ৬টিতেই সবার আগে দৌঁড় শেষ করেছেন কেনি হ্যারিসন। এরমধ্যে ২টি ইভেন্টে তিনি গড়েছেন বিশ্বরেকর্ড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: