খেলা

বিকেলে চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নবম আসর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

চট্টগ্রামে আজ- রোববার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের নবম আসর।

উদ্বোধনী ম্যাচে এম এ আজিজ স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা।

এবারের প্রিমিয়ার লিগে ঢাকা ও চট্টগ্রামের ৪টি ভেন্যুতে ১২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ১৩২টি ম্যাচ। এর মধ্যে ১৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে হবে প্রথম পর্বের ১৮টি খেলা।

এ উপলক্ষে এম এ আজিজ স্টেডিয়ামে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো সফলভাবে আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন ও সভাপতি মেজবাহ উদ্দিনসহ আরো অনেকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ