একদিন হাতে রেখেই অ্যান্টিগা টেস্ট জিতে নিলো ভারত। রবিচন্দ্রন অশ্বিনের স্পিনঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস ও ৯২ রানে হারিয়ে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো সফরকারীরা।
এক উইকেটে ২১ রান নিয়ে চতুর্থদিনে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে দিনের শুরুতেই ব্রাভোকে হারায় তারা।
চান্দরিকা ও স্যামুয়েলস জুটি দাঁড়ানোর চেস্টা করেও বেশিক্ষণ টিকতে পারেন নি উইকেটে। দলীয় ৮৮ রানে চান্দরিকা ও ব্যক্তিগত ৫০ রানে স্যামুয়েলস ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পরে ক্যারিবীয়রা।
শেষদিকে, ব্রাইটওয়েটের অপরাজিত ৫১ ও বিশহ'র ৪৫ রানে ২৩১ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। ৮৩ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রবিচন্দ্র অশ্বিন। কিংসটন ওভালে ৩০ জুলাই শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: