খেলা

স্টোকসিটিতে পাড়ি জমিয়েছেন জো অ্যালেন

 জো অ্যালেন
জো অ্যালেন

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল থেকে স্টোকসিটিতে পাড়ি জমিয়েছেন ওয়েলস মিডফিল্ডার জো অ্যালেন।

জো অ্যালেনকে দলে ভেড়াতে স্টোক সিটির পাশাপাশি ওয়েস্টহ্যাম ইউনাইটেড ও সোয়ানসি সিটি চেষ্টা চালিয়ে যাচ্ছিল। সোয়ানসি সিটি ৮ মিলিয়ন ইউরো প্রস্তাব করলেও তাতে রাজি হয়নি অলরেডরা।

পরবর্তীতে ১৩ মিলিয়ন ইউরো চুক্তিতে স্টোক সিটিতে নাম লেখান এই ওয়েলস মিডফিল্ডার। লিভারপুলে নিয়মিত জায়গা করে নিতে না পারায় এক বছর চুক্তি হাতে থাকতেই দল বদল করলেন তিনি।

চলতি মৌসুমে এটি ছিল ইংলিশ ক্লাবটির দ্বিতীয় রিক্রুট।

এর আগে, ৫ মিলিয়ন ইউরো খরচ করে মিশরিয়ান উইঙ্গার রামাদান সবহিকে দলে ভিড়িয়েছে স্টোক সিটি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ