রেকর্ড ট্রান্সফার ফি'তে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে নাপোলীতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। ৯০ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভিড়িয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
২৮ বছরের এই আর্জেন্টাইন তারকা জুভেন্টাসের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছেন। ২ ধাপে নাপোলিকে হিগুয়েইনের মূল্য পরিশোধ করবে ওল্ড লেডিরা।
পুরো বিশ্বের ঘরোয়া লিগগুলোর মধ্যে এটি ট্রান্সফারের নতুন রেকর্ড। এবং এর মাধ্যমে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দামি ফুটবলারে পরিনত হলেন হিগুয়েইন।
গত মৌসুমে সিরি আ'তে লিগ রেকর্ড সর্বোচ্চ ৩৬ গোল করেছেন হিগুয়েইন। জিতেছেন ইতালিয়ান গোল্ডেন বুটখ্যাত ক্যাপোক্যানোনিয়ের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: