পেসার মুস্তাফিজুর রহমানের কাঁধের অস্থিসন্ধির চোট বেশ গুরুতর— তার কাধে অস্ত্রোপচার করতে হতে পারে বলে এম আর আই রিপোর্টে ধরা পড়েছে।
রিপোর্ট নিয়ে সার্জন টনি কোচারের সঙ্গে দেখা করার কথা রয়েছে মুস্তাফিজের।
ইংল্যান্ডেই মুস্তাফিজের চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
গেলো ২২ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সারের বিপক্ষে ম্যাচে কাঁধে ব্যথা অনুভব করেন মুস্তাফিজ। দুই দিন পর রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে গ্লুস্টারশায়ারের বিপক্ষেও খেলতে পারেননি তিনি।
অস্ত্রোপচার করলে সহসাই মাঠে ফিরতে পারবেন না এই কাটার মাস্টার। পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে মাস ছয়েক বিশ্রামে থাকতে হবে তাকে।
এর আগে, একই ধরনের অস্ত্রোপচারে রুবেল হোসেন ৯ মাস খেলার বাইরে ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: