চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে এমানুয়েল এমনিকের জোড়া গোলে ফ্রেঞ্চ ক্লাব মোনাকোকে ২-১ ব্যবধানে হারিয়েছে টার্কিশ ক্লাব ফেনারবাখ।
ম্যাচের ৩৯ মিনিটে মোনাকোর বিপক্ষে লিড নেয় ফেনারবাখ। সাইমন কাজেরের সহায়তায় সফরকারিদের জালে বল পাঠান এমানুয়েল এমনিকে।
তবে বিরতির আগে সমতায় ফেরে মোনাকো। ফেনারবাখ ডিফেন্ডারদের ভুলে গোল করেন কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাও।
বিরতির পর আবারও এমনিকে আঘাত হানেন ফেঞ্চ ক্লাবটির জালে। গ্রেগরি ভ্যান ডারের ক্রস থেকে বাই সাইকেল কিকে গোল করে ফেনারবাখকে ২-১ ব্যবধানের জয় এনে দেন এমানুয়েল এমনিকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: