ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার তলানির দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে ৩৪ রানে হেরেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। প্যাট্রিয়টসের দেয়া ১৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১৪৬ রান তুলতেই সবকটি উইকেট হারায় ত্রিনবাগো।
লডারহিলে টস হেরে ব্যাট করতে নামে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এভিন লুইসের ৭৯, সামারা ব্রুকসের ৩৫ ও জনাথন কার্টারের ২৭ রানে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে প্যাট্রিয়টরা।
বড় স্কোর তাড়া করতে নেমে, খুব একটা সুবিধা করতে পারেনি ত্রিনবাগো। হাশিম আমলার ৩৩ ও কলিন মুনরোর ৪৬ ছাড়া আর তেমন রান পাননি অন্য কোনো ব্যাটসম্যান।
১৮ ওভারে স্কোরবোর্ডে ১৪৬ রান তুলতেই অলআউট হয় ত্রিনবাগো নাইট রাইডার্স। ৩৪ রানের জয় পায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: