খেলা

করাতেই হচ্ছে মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার

মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান

কাঁধের ইনজুরিতে পড়া মুস্তাফিজুর রহমানের অস্ত্রোপচার কবে হবে তা নির্ধারণ হবে রোববার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সব কিছু বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

শুরুতে ইংল্যান্ডে থাকা মুস্তাফিজের অপরাশেন সেখানেই হবে বলে জানিয়েছিল বিসিবি। তবে এখন অন্য কোথাও সার্জারি করানো হবে কি না, সে বিষয়টিও ভেবে দেখছে ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে বিসিবির প্রথম পছন্দ অস্ট্রেলিয়া।

মেলবোর্নে নাম করা অর্থোপেডিক গ্রুপ সার্জন, গ্রেগ হয়ের কাছে পাঠানো হতে পারে মুস্তাফিজকে। এর আগে হাবিবুল বাশার সুমনের আঙুল, তামিম ইকবালের তালু ও এনামুল হক জুনিয়রের কাঁধে অস্ত্রোপচার করেছিলেন অস্ট্রেলিয়ান এ চিকিৎসক।

এ মাসে ইংলিশ কাউন্টি খেলতে গিয়ে বাম কাঁধের ইনজুরিতে পড়েন কাটার মাস্টার মুস্তাফিজ। মাত্র দুটি টি-টোয়েন্টি খেলে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ