ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। চেলসিকে ৩-২ গোলে রিয়াল ও সেল্টিককে ৩-১ ব্যবধানে হারিয়েছে বার্সা।
মিশিগানে ব্রাজিলিয়ান তারকা মার্সেলোর জোড়া গোলে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় লস ব্লাঙ্কোসরা। এরপর মারিয়ানোর গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।
তবে বেলজিয়ান স্ট্রাইকার এডেন হ্যাজার্ডের দুই গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি ব্লুজরা।
দিনের আরেক ম্যাচে, আরদা তুরান, মুনির এল হাদ্দাদি ও এফে অ্যামব্রোসের গোলে সেল্টিককে উড়িয়ে দিয়েছে কাতালানরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: