রিও অলিম্পিক্সে কোন রুশ অ্যাথলিটরা অংশ নিতে পারবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি-আইওসির তিন সদস্যের বিশেষ প্যানেল।
অলিম্পিক গেমস উদ্বোধনের আগে সংস্থাটির নির্বাহী বোর্ডের শেষ বৈঠকে এ ঘোষণা দেয়া হয়েছে।
গত সপ্তাহে আইওসি জানিয়েছিলেন, প্রত্যেক খেলার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, নির্ধারণ করবে কোন কোন রুশ খেলোয়াড়রা রিও অলিম্পিক গেমসে অংশ নিতে পারবে। তবে এখন তারা বলছে তিন সদস্যের প্যানেলই সেই সিদ্ধান্ত নেবে।
এখন পর্যন্ত আড়াই শর বেশি রুশ অ্যাথলিট ডোপ টেস্টে পাশ করে রিও অলিম্পিক্সে অংশ নেয়ার অনুমতি পেয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: