খেলা

জ্যামাইকা তালাওয়াহসের হয়ে উইকেট শিকার করলেন সাকিব

সাকিব
সাকিব

যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম উইকেট পেলেন সাকিব আল হাসান। শনিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে একটি উইকেট শিকার করেছেন তিনি। সেইন্ট লুসিয়া ও জ্যামাইকার ম্যাচটি হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে।

লডার হিলের স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নামে সেইন্ট লুসিয়া। এ সময় ৩৭ বলে ৫৯ রান করা চার্লসকে সাজঘরের পথ দেখান সাকিব।

চালর্সের ক্যাচ তালুবন্দী করেন পাওয়েল। ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট নেন সাকিব। তবে ব্যাট হাতে সফল না হওয়ায়, দলকে জেতাতে পারেননি তিনি।

সেইন্ট লুসিয়ার ছুঁড়ে দেয়া ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান করে জ্যামাইকা। ৬৩ রানে জিতে লুসিয়া।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ