আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন এদগার্দো বাউজা।
সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আলবিসেলেস্তাদের নতুন কোচ হিসেবে বাউজাকে পরিচয় করিয়ে দেয়া হয়।
ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর কোচের পদ থেকে অব্যাহতি দিয়ে আর্জেন্টিনা দলের দায়িত্ব গ্রহন করলেন বাউজা। কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর বিদায় নেন জেরার্ডো মার্টিনো।
এরপর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল আলবিসেলেস্তারা। দিয়াগো সিমিওন, সাম্পাওলি ও মোওরিসিও পচেত্তিনোর মত কোচকে প্রস্তাব করা হলেও কেউই তাতে সাড়া দেননি। তাই কোচ হিসেবে বাউজাকে বেছে নিয়েছে আর্জেন্টিনা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: