রিও অলিম্পিকে অংশ নিচ্ছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। তবে সুইজারল্যান্ডের স্ট্যান ওয়ারিঙ্কার অলিম্পিকে না খেলাটা অনেকটাই নিশ্চিত।
এর আগে খবর বেরিয়েছিল রিও অলিম্পিকে খেলতে পারবেন না রাফায়েল নাদাল। কব্জিতে চোট পাওয়ায় শঙ্কা জাগে তার অংশগ্রহণ নিয়ে। রিও অলিম্পিকে স্পেনের হয়ে মশাল বহনের কথা ছিল রাফায়েল নাদালের।
১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক অবশ্য নিশ্চিত করেছেন ব্রাজিলে খেলবেন তিনি।
সিঙ্গেলস, ডাবলস ও মিক্সড ডাবলসে দেখা যাবে ৩০ বছরের নাদালকে। যদিও ফ্রেঞ্চ ওপেনের পর এখন পর্যন্ত কোর্টে নামেননি তিনি।
এদিকে, ৩১ বছরের স্ট্যান ওয়ারিঙ্কা রজার্স কাপে কাধে ব্যাথা পেয়ে সরে গেছেন অলিম্পিক গেমস থেকে। ফলে টেনিস র্যাঙ্কিয়ের সেরা দশের ৫ জনই অংশ নিচ্ছেন না রিও'তে।
এর আগে রজার ফেদেরার, টমাস বার্ডিচ, মিলোস রাওনিক ও ডমিনিক থিয়েম প্রত্যাহার করে নেন নিজেদের নাম।