টেস্ট ক্রিকেটের খেলার ১৭ বছর পর ভারতে যাওয়ার সুযোগ পেলো বাংলাদেশ। আগামী বছরের এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ভারতের হায়দারবাদে ৮ থেকে ১২ ফেব্রুয়ারি হবে ম্যাচটি।
২০০০ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশ দলের। তবে বিশ্বের সবদেশের গেলেও ভারত সফরে যায়নি টিম বাংলাদেশ।
বেশ কয়েকবছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি ও ভারতের ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা হচ্ছিল। মাঝে ফেব্রুয়ারিতে আয়োজনের কথা বলা হলেও, তারিখ ঠিক না হওয়ায় ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা ছিলো।
এবার বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানিয়ে ম্যাচের তারিখ ঘোষণা করেছেন বিসিসিআইয়ের সভাপতি অনুরাগ ঠাকুর। দেশের ক্রিকেটের জন্য এম্যাচটিকে স্মরনীয় অভিজ্ঞতা বলছেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: