আন্তর্জাতিক ক্লাব প্রীতি ফুটবল ম্যাচে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনাকে ৩-১ গোলে হারিয়েছে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন।
বে অ্যারিনা স্টেডিয়ামে, স্টেডিয়ামের ম্যাচে ৮ মিনিটে মিতি ওজতুনালির গোলে লিড নেয় বায়ার লেভারকুজেন। প্রথমার্ধের এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ব্যবধান বাড়িয়ে নেয় লেভারকুজেন। ম্যাচের ৭২ মিনিটে ফিওরেন্তিনার হয়ে একটি গোল শোধ করেন নিকোলা কালিনিক।
তবে মিনিট চারেক পর কেভিন কেম্পেলের গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার লেভারকুজেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: