রিও অলিম্পিকে পুরুষ ফুটবলের উদ্বোধনী দিনের ম্যাচে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র করেছে স্বাগতিক ব্রাজিল। দিনের আরেক ম্যাচে, আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল।
উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলছিল সেলেসাওরা। তবে সফরকারীদের বিপক্ষে গোলের দেখা পায়নি তারা। গোল আদায় করে নিতে ব্যর্থ হন নেইমারও।
নির্ধারিত সময়ের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলবিহীন ড্র করে মাঠ ছাড়ে ব্রাজিল।
দিনের আরেক ম্যাচে, পর্তুগাল ও আর্জেন্টিনা ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলবিহীনভাবে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই প্যাসেনসিয়ার গোলে লিড নেয় পর্তুগাল।
খেলা শেষ হবার মিনিট ছয়েক আগে পিতের গোলে আলবিসেলেস্তাদের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় পায় পর্তুগাল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: