খেলা

ব্রাজিলের সমুদ্র তীরবর্তী শহরেই পর্দা উঠলো রিও অলিম্পিকের

রিও অলিম্পিক
রিও অলিম্পিক

ব্রাজিলের সমুদ্র তীরবর্তী শহরেই পর্দা উঠলো রিও অলিম্পিকের। রিও মানেই ক্রীড়া, রিও মানেই সাম্বার দোলায় হারিয়ে যাওয়ার দিন।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

আগামী ২১ আগস্ট পর্যন্ত চলবে এ মহারণ। ব্রাজিলের রিও ডি জিনেরিওর মারকানা স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ ক্রীড়া আসর অলিম্পিকের উদ্বোধনী আয়োজন দেখতে উপস্থিত হন ৬০ হাজার দর্শক। আর সারাবিশ্বের ৩ বিলিয়ন দর্শক তা উপভোগ করেন সরাসরি টেলিভিশনে।

অলিম্পিকের ৩১তম এই আয়োজনে অংশ নিয়েছে ২০৬টি দেশ। যেখানে সাড়ে ১০ হাজারের বেশি অ্যাথলেট অংশ নেবেন। মোট ২৮টি ক্রীড়া ইভেন্টে ৩০৬টি পদকের জন্য লড়বে দেশসেরা এই অ্যাথলেটরা।

এই গেমসের পাঁচটি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের সাতজন ক্রীড়াবিদ। সিদ্দিকুর ছাড়াও বাংলাদেশ থেকে অলিম্পিকে অংশ নিচ্ছেন শ্যামলী রায় (আর্চারি), আব্দুল্লাহ হেল বাকি (শ্যুটিং), মাহফিজুর রহমান (সাঁতার), সোনিয়া আক্তার (সাঁতার), শিরিন আক্তার (অ্যাথলেটিকস) ও মেজবাহ আহমেদ (অ্যাথলেটিকস)

আজ থেকে প্রায় পৌনে তিন হাজার বছরের পুরনো এ ক্রীড়া আসরের পরতে পরতে রয়েছে ইতিহাসের ছোঁয়া। এটি কেবল সবচেয়ে বড় আসর তাই নয়— সবচেয়ে পুরনো আসরও।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিটি দেশের প্রতিযোগীরা নিজ নিজ দেশের পতাকা হাতে স্টেডিয়াম প্রদক্ষিণ করেন। বাংলাদেশের অলিম্পিক দলও দেখা গেছে। ব্রাজিলের মাটিতে লাল-সবুজ পতাকা উড়েছে। বাংলাদেশের পতাকা বহন করেন গলফার সিদ্দিকুর রহমান। বাংলাদেশ থেকে এবারই প্রথমবারের মতো সরাসরি অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন সিদ্দিকুর।

এবারে বিশ্বের ২০০ এর বেশি দেশের অ্যাথলেটদের অংশগ্রহণে এ আয়োজনের উদ্বোধনী আসরে ব্রাজিলের বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস ও ভিন্নতাকে তুলে ধরার জমকালো আয়োজন ছিল। এবারের অলিম্পিকেই প্রথমবারের মতন শরণার্থীদের একটি দল প্যারেডে অংশগ্রহণ করে।

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের আয়োজক হতে পেরে ব্রাজিল যখন একদিকে গর্বিত ও আনন্দিত, অন্যদিকে দেশটির একটি বড় অংশ এই আয়োজনের বিরোধিতা করে যাচ্ছেন।

বিরোধীরা বলছেন, এই আয়োজনের আড়ম্বরপূর্ণ আয়োজনের জন্য যে বিরাট অর্থ খরচ হল তা ব্রাজিলের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের কাজে লাগানো যেত।

ব্রাজিলের ১০০টি স্টেট থেকে প্রধানরা আসবেন বলে আশা করছিলেন আয়োজকরা। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে শেষপর্যন্ত ২৫টি স্টেট থেকে এসেছেন প্রতিনিধিরা।

এবারের অলিম্পিকে ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে মশাল প্রজ্বলন করবেন বলে জানানো হয়েছিল। কিন্তু স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে তিনি মশাল প্রজ্বলন করা থেকে বিরত থাকেন। ফলে অলিম্পিক মশাল হাতে রিও ডি জেনিরোর রাজপথ প্রদক্ষিণ করেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ধরলেন এ অলিম্পিক মশাল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যাশা মতো ছিল ব্রাজিলের ঐতিহ্যবাহী বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাম্বা স্কুলের প্রায় ছয় হাজার নৃত্যশিল্পী বিশেষ পোশাকে নৃত্যের মায়াজালে মোহিত করেন দর্শকদের। ছিল বিশ্বের সব থেকে দামী সুপারমডেল ব্রাজিলের জিসেল বুন্দচেন। তার ক্যাটওয়াকের সঙ্গে বড় একটি অংশ জুড়ে ছিল তৃতীয় লিঙ্গের ব্রাজিলিয়ান মডেল লি টির পরিবেশনা।

আয়োজক দেশ ব্রাজিল তাদের দেশীয় সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে তুলে ধরে বিশ্ববাসীর কাছে। ছিল আমাজনের অরণ্য ব্রাজিলের জন্য বিশাল গৌরবের বিষয়। আমাজনকে ফুটিয়ে তুলতে আরও ছিল বানর, ম্যাকাউ পাখি ও বৃষ্টির শব্দ।

অনুষ্ঠানে গান গেয়ে দর্শকদের মন মাতান ব্রাজিলের বিখ্যাত সব সঙ্গীত শিল্পীরা। লাইট অ্যান্ড সাউন্ড শো'র মাধ্যমে ফুটিয়ে তোলা হয় ব্রাজিলের পর্তুগীজ উপনিবেশের ইতিহাস। সঙ্গীত পরিবেশন করেন দেশটির খ্যাতিমান শিল্পী অ্যানিত্তা, কায়েতোনো ও গিলবার্তো গিল।

অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন বিখ্যাত পরিচালক ফার্নান্দো মেয়ারলেস। তার সঙ্গে ছিলেন আন্দুচা ওয়াশিংটন এবং ড্যানিয়েলা থমাস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ