খেলা

রিও অলিম্পিক্সের প্রথম স্বর্ণপদক জিতেছেন যুক্তরাষ্ট্রের জিনি থ্র্যাশার

রিও অলিম্পিক্সে
রিও অলিম্পিক্সে

রিও অলিম্পিক্সের প্রথম স্বর্ণপদক জিতেছেন যুক্তরাষ্ট্রের জিনি থ্র্যাশার। নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে প্রথম হয়েছেন তিনি।

১৯ বছর বয়সী জিনি অলিম্পিক গেমসের প্রথম দিনেই সবাইকে তাক লাগিয়ে দেন। কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটি তার প্রথম সাফল্য।

২০৮ পয়েন্ট পেয়ে জিনি পেছনে ফেলেন চীনের ডু লি কে। জিনির কাছে হেরে রৌপ্য পেয়েছেন ২০০৬ সালের বিশ্ব চ্যাম্পিয়ন লি। আর গত আসরের চ্যাম্পিয়ন লি'র স্বদেশি ঈ সিলিং পেয়েছেন ব্রোঞ্জ পদক।

এদিকে, অলিম্পিক গেমসে প্রথমবারের মতো স্বর্ণ জিতেছে ভিয়েতনাম। ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলে সেরা হয়ে দেশকে এই সম্মান এনে দিয়েছেন ভিন জুয়ান হোয়াং। এছাড়াও প্রথম দিনে স্বর্ণ জিতেছে রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও থাইল্যান্ড।

১০ মিটার এয়ার পিস্তলের ফেভারিট ব্রাজিলের ফেলিপে উ'কে টপকে, ২০২ দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে প্রথম হন ভিয়েতনামের প্রতিনিধি হোয়াং। এদিকে জুডোতে পুরুষদের ৬০ কেজি ইভেন্টে জিতে রাশিয়াকে প্রথম স্বর্ণ এনে দিয়েছেন বেসলান মুদ্রানভ।

অস্ট্রেলিয়ার প্রথম স্বর্ণ এসেছে পুরুষদের ৪০০ মিটার ফ্রি-স্টাইলে। তিন মিনিট ৪১ দশমিক পাঁচ পাঁচ সেকেন্ডে সাঁতার শেষ করেন অস্ট্রেলিয়ান সাঁতারু ম্যাক হরটন।

এদিকে সাঁতারে ছেলেদের ৪০০ মিটার ব্যক্তিগত মিশ্র ইভেন্টে জাপানের কোসুকি হাগিনো এবং ভারত্তোলনে নারীদের ৪৮ কেজি ইভেন্টে থাইল্যান্ডের সোপিতা তানাসান নিজ নিজ দেশকে গেমসের প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছেন।

অলিম্পিক গেমসের প্রথম দিনে সাঁতারে দুটি বিশ্বরেকর্ড হয়েছে। মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিশ্র ইভেন্টে নতুন বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন হাঙ্গেরির কাতিনকা হোসজু। ৪ মিনিট ২৬ দশমিক তিন ছয় সেকেন্ডে সাঁতার শেষ করেন তিনি। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে চীনের শোয়াইন ইয়ের করা রেকর্ডের চেয়ে, দুই সেকেন্ড কম সময় নিয়েছেন হোসজু।

এদিকে ছেলেদের ১০০ মিটার ব্রেস্ট-স্ট্রোকের হিটে বিশ্বরেকর্ড গড়লেন যুক্তরাজ্যের অ্যাডাম পীটি। ৫৭ দশমিক পাঁচ পাঁচ সেকেন্ড সময় নিয়ে নিজের আগের রেকর্ডও টপকেছেন ২১ বছর বয়সী এই সাঁতারু।

এক বছর আগে সিরিয়া থেকে সাঁতার কেঁটে নিজের জীবন বাঁচিয়েছিলেন ইয়ুসরা মারদিনি। এবার রিও অলিম্পিক্সের সাঁতারে প্রথম অ্যাথলিট হিসেবে শরণার্থীদের প্রতিনিধিত্ব করলেন তিনি।

মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাই হিটে অংশ নিয়ে অবশ্য মূল রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে পারেননি মারদিনি। গত বছর এজিয়ান সাগরে ২৫ দিন সাঁতরে লেবাননের বৈরুত পর্যন্ত যাওয়ার পর, সেখান থেকে জার্মানিতে পাড়ি জমিয়েছিলেন তিনি।

এদিকে, অলিম্পিক গেমসে পুরুষদের জিমন্যাস্টিকের প্রথম দিনই বাঁ পায়ের হাঁড় ভেঙে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেন ফ্রান্সের জিমন্যাস্ট সামির এইত সাঈদ।

লাফ দিয়ে মাটিতে দাঁড়ানোর সময় ভারসাম্য রাখতে না পেরে বাঁ পায়ে ভয়াবহ আঘাত পান তিনি।

এছাড়া শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার সময় ইসরায়েলি খেলোয়াড়দের সঙ্গে একই বাসে না যাওয়ার সিদ্ধান্তে খবরের শিরোনাম হয়েছে লেবাননের অলিম্পিক দল। দু দেশের মধ্যে অনেকদিন ধরেই সংঘাত চলছে নেই কোনো কূটনৈতিক সম্পর্কও।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ