বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজের সবকিছুই রুটিন মাফিক হচ্ছে—উল্লেখ করে বিসিবি'র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ইংল্যান্ড দলের সফরে নিরাপত্তা নিয়ে কোন সমস্যা হবে না।
রোববার সচিবালয়ে এ সিরিজের প্রস্তুতি নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
সুজন বলেন, নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে এ মাসেই আসবে ঢাকায় আসবে ইংল্যান্ডের একটি প্রতিনিধিদল। প্রায় সাড়ে ছয়বছর পর বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা রয়েছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। পুরো সিরিজ সুষ্ঠুভাবে আয়োজন করতে সবধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলা ও শোলাকিয়ার ঘটনায়, অনিশ্চিয়তা সৃস্টি হয়েছে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিয়ে। নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সরজমিনে দেখতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের ঢাকায় আসার কথা রয়েছে। তাদের পর্যবেক্ষণ শেষে সিরিজ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এর আগে, নিরাপত্তার ইস্যুতে ঢাকায় নির্ধারিত সফরে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এমনকি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও অংশ নেয়নি অস্ট্রেলিয়া দল। কিন্তু সফলভাবে অনূর্ধ-১৯ বিশ্বকাপ ক্রিকেট আয়োজনে করে গোটা বিশ্বে সুনাম কুড়ায় বাংলাদেশ।