কোপা আমেরিকার হতাশা কাটতে না কাটতে আবারো হতাশায় পড়তে যাচ্ছে ব্রাজিল। রিও অলিম্পিকের আয়োজক দেশ হয়েও এখনও কোনো জয়ের দেখা পায় নি ফুটবলের দেশ ব্রাজিল। ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে গোলশূন্য ড্র করার পর, এ ম্যাচেও জিততে না পারায় গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার শঙ্কায় পড়েছে সাম্বার দেশটি।
১৯৭২ সালের পর এই প্রথম অলিম্পিকের আসরে পরপর দুই ম্যাচে কোন গোল করতে পারে নি সেলেকাওরা। পুরো ম্যাচ নিয়ন্ত্রন করেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারে নি নেইমারের দল।
অন্যদিকে, ল্যাতিন আমেরিকার আরেক দল আর্জেন্টিনা, প্রথম ম্যাচে পর্তুগালের কাছে ২-০ গোলে হারের পর, দ্বিতীয় ম্যাচে আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে এখনও টিকে রইল রিও অলিম্পিকের আসরে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: