রিও অলিম্পিকের তৃতীয় দিন শেষে ১৯টি পদক জিতে তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। ৫টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ নিজেদের ঝুলিতে পুরেছে তারা।
অন্যদিকে ৫টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ মোট ১৩টি পদক জিতে দ্বিতীয় স্থানে আছে চীন।
ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন ইতালির নিকোলো ক্যাম্প্রিয়ানি। তিনি স্কোর করেছেন ২০৬.১। ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক সাতারে ৫১.৯৭ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক রেকর্ড করেছেন যুক্তরাষ্ট্রের রায়ান মারফি।
মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১ মিনিট শূন্য ৪.৯৩ সেকেন্ড টাইমিংয়ে অলিম্পিক রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের লিলি কিং।
এদিকে, ছেলেদের ২০০ মিটার ফ্রি স্টাইলে চীনের সুন ইয়াং এবং মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জিতেছেন হাঙ্গেরির কাটিঙ্ক হোসজু।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: