খেলা

অলিম্পিক গেমসে সাঁতারে স্বর্ণ জয় ফেলপসের

মাইকেল ফেলপস
মাইকেল ফেলপস

অলিম্পিক গেমসে নিজের ২০তম ও ২১তম স্বর্ণ জয় করলেন যুক্তরাষ্ট্র সাঁতারু মাইকেল ফেলপস। রিওতে পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে ও ২০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে স্বর্ণ পদক জিতেছেন তিনি। এদিকে এবারের আসরে নিজের ৩য় স্বর্ণ জিতেছেন হাঙ্গেরির "আয়রন লেডি" কাতিনকা হোসজু।

রিও ডি জেনিরোতে ১ মিনিট ৫৩ দশমিক তিন ছয় সেকেন্ডে পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে সেরা হয়েছেন ফেলপস। আর পুরুষদের ২০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে ফেলপস ও তার সতীর্থরা সাঁতার শেষ করতে সময় নিয়েছেন ৭ মিনিট শূণ্য শূণ্য দশমিক ছয় ছয় সেকেন্ড।

এবারের আসরে যুক্তরাষ্ট্র তারকার এটি ৩য় স্বর্ণ পদক। এদিকে মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে, দুই মিনিট শূণ্য ছয় দশমিক পাঁচ আট সেকেন্ডে সাঁতার শেষ করে অলিম্পিক রেকর্ড গড়েছেন কাতিনকা হোসজু।

এর আগে মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ও ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে স্বর্ণ জিতেছিলেন এ হাঙ্গেরিয়ান সাঁতারু।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ