এবার রিও অলিম্পিক্সের টেনিসের নারী এককের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। ইউক্রেনের এলিনা সভিতোলিনার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেন যুক্তরাষ্ট্র তারকা।
র্যাং কিংয়ের ২০তম তারকা সভিতোলিনার কাছে ৬-৪, ৬-৩ গেমে হেরেছেন গত আসরের স্বর্ণ জয়ী সেরেনা। এর আগে রোববার নারী দ্বৈতে চেক প্রজাতন্ত্রের জুটি লুসি সাভারোভা ও বারবোরা স্ট্রাইকোভার কাছে হেরে অলিম্পিক গেমসে প্রথমবারের মতো হারের দেখা পান সেরেনা ও তার বোন ভেনাস উইলিয়ামস।
ভেনাসও নারী এককের প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়ায়, এবারের আসরে আর দেখা যাবে না উইলিয়ামস বোনদের। এদিকে নারী এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ইয়োহানা কন্টা।
আর পুরুষ এককের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন অ্যান্ডি মারে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: