খেলা

রিও অলিম্পিক: ৫ম দিনেও এগিয়ে যুক্তরাষ্ট্র

রিও অলিম্পিক
রিও অলিম্পিক

রিও অলিম্পিকের ৫ম দিন শেষেও শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। ১১টি স্বর্ণসহ ৩২টি পদক মার্কিনদের। ১০টি স্বর্ণসহ ২৩টি পদক নিয়ে দুইয়ে চীন।

আর ৬টি স্বর্ণসহ ১৭টি পদক নিয়ে তিনে জাপান। এদিকে ৫ম দিনে বিশ্বরেকর্ডসহ দুটি স্বর্ণ জিতেছে কাজাখস্তান।

ভারত্তোলনে পুরুষদের ৭৭ কেজি ইভেন্টে নতুন বিশ্বরেকর্ড গড়েন কাজাখস্তানের নিজাত রাহিমভ। ড্রাগ সেবনের দায়ে দুই বছর নিষিধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরেই অলিম্পিকে চমক দেখালেন তিনি।

এর আগে, পুরুষদের ২০০ মিটার ব্রেস্ট-স্ট্রোকে সেরা হয়ে কাজখস্তানকে অলিম্পিক গেমসের সাঁতারে প্রথম স্বর্ণ এনে দেন দিমিত্রি বালাদিন। এটি এ আসরে কাজাখস্তানের প্রথম স্বর্ণ পদক।

এদিকে, সাঁতারে পুরুষদের ১০০ মিটার ফ্রি-স্টাইলে দ্রুততম জলমানব হলেন অস্ট্রেলিয়ার কাইল চ্যালমার্স। ৪৭ দশমিক পাঁচ আট সেকেন্ডে সাঁতার শেষ করে গত আসরের স্বর্ণ জয়ী নাথান আদ্রিয়ান কে পেছনে ফেলেন ১৮ বছর বয়সী কাইল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ