পুরুষদের ৫০ মিটার ফ্রি স্টাইল সাতারের হিট থেকে বাদ পড়লেন বাংলাদেশের মাহফিজুর রহমান। মোট ৮৫ জনে ৫৪ এবং হিটে ৮ জনের মধ্যে ৫ম হয়েছেন তিনি।
এদিকে, গলফের ব্যক্তিগত স্ট্রোক প্লে ইভেন্টের প্রথম রাউন্ড দিয়ে অলিম্পিক মিশন শুরু করেছেন বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান।
৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতারের ৫ নম্বর হিটে ৮ জনের মধ্যে ৫ম হয়েছেন বাংলাদেশের মাহফিজুর রহমান সাগর। তিনি সময় নিয়েছেন ২৩.৯২ সেকেন্ড। এই ইভেন্টে সাগরের কোয়ালিফাইং টাইমিং ছিলো ২৪.৭৩ সেকেন্ড। ৮৫ জন প্রতিযোগির মধ্যে সেরা ১৬ জন যাবেন সেমিফাইনালে।
এদিকে, সিদ্দিকুর রহমানই প্রথম বাংলাদেশি যিনি ওয়াইল্ড কার্ড ছাড়া সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে ৬০ জনের মধ্যে সিদ্দিকুর আছেন র্যা ঙ্কিংয়ের ৫৬ নম্বরে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: