চলে গেলেন পাকিস্তানের ক্রিকেটের লিটল মাস্টার হানিফ মোহাম্মদ। বৃহস্পতিবার না ফেরার দেশে চলে গেলেন ৮১ বছর বয়সী পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার।
২০১৩ সালে ফুসফুসে ক্যানসার ধরা পড়ে হানিফ মোহাম্মদের। কিছুদিন আগে শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিয়ে করাচির আগা খান হাসপাতালে ভর্তি হন তিনি। টানা ৩ বছর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর অবশেষে হার মানলেন এই পাকিস্তানের লিটল মাস্টার।
১৯৩৪ সালে ভারতে জন্ম নেয়া হানিফ দেশ ভাগের পর চলে আসেন পাকিস্তানে। টেস্ট ক্যারিয়ারে খেলেছেন ৫৫ টি ম্যাচ। ৪৩.৯৮ গড়ে ১২টি শতক হাকানোসহ করেছেন ৩৯১৫।
১৯৫৮ সালে ব্রিসবেন টেস্টে টানা ১৬ ঘণ্টা ব্যাটিংয়ের রেকর্ড গড়ার পাশাপাশি ট্রিপল সেঞ্চুরিও করেছিলেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: