খেলা

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘উইমেন্স ম্যারাথন’

উইমেন্স ম্যারাথন
উইমেন্স ম্যারাথন

ঢাকায় এ প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নারীদের ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা ‘উইমেন্স ম্যারাথন’। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসি থেকে এ ম্যারাথন দৌড়ের শুরু হয়।

এ সময় বিভিন্ন পেশার ৩০০ নারী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দৌড়ে প্রথম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমি আক্তার। এ ধরনের আয়োজন দেশের নারীদের আত্নবিশ্বাসী করতে তুলবে বলেই মনে করছেন আয়োজকরা।

নারীদের নিয়ে এমন আয়োজন বাংলাদেশে এ প্রথম— তাই আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল বিশেষ আগ্রহ।

১০ কিলোমিটার পাড়ি দিয়ে ১০টার একটু পর থেকেই প্রতিযোগীরা গন্তব্যে পৌঁছাতে শুরু করেন। মাত্র ৪৮ মিনিটে গন্তব্যে পৌঁছে সুমি আকতার প্রথম নারী ম্যারাথনে প্রথম হন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় এ নারী ম্যারাথনের আয়োজন করে এভারেস্ট একাডেমি। বিশ্ব যুব দিবসে বাংলাদেশে এ ধরনের আয়োজন নারীদেরকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা আয়োজকদের।

প্রখর রোদের মধ্যে এ প্রতিযোগিতায় নারীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তারই প্রমাণ দেয়।

এর আগে সকাল সোয়া ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে প্রতিযোগিতার শুরু হয়। লক্ষ্য শাহবাগ-সাইন্সল্যাব-আজিমপুর-শহীদ মিনারের পর, হাইকোর্টের পাশ দিয়ে কাকরাইল-ইস্কাটন হয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বল্পতম সময়ে মোট ১০ কিলোমিটার রাস্তা অতিক্রম করা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ